শ্রীপুরের আলোচিত আছিয়া ধর্ষণ ও  হত্যা মামলার চার্জশিট দাখিল 

Share the post
মাগুরা প্রতিনিধি: এক মাসের মাথায় আজ রবিবার বিকেলে মাগুরার বহুল আলোচিত আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। চার্জশিটে বর্ণিত ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী জানান, আলোচিত এ মামলায় অভিযুক্ত চারজন আসামীর বিরুদ্ধে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে আজ রবিবার বিকাল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে ডিএনএ টেস্টে প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে।
উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা অজু করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ তার মৃত্যু হয়। তার ধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]