নেত্রকোনায় বৃক্ষ প্রেমিকের উপর আনিত অভিযোগ তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদের উপর আনিত অভিযোগের ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে ‘নেত্রকোণার সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দে’র ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষ মানববন্ধন শেষে অংশগ্রহণকারী বিভিন্ন শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, বাংলাদেশ জমায়েতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল মাজেদ, নাগরিক কমিটির ফাহিম রহমান খান পাঠান, নেত্রকোণা হোটেল শ্রমিক ইউনিয়নের আনোয়ার হোসেন, রক্তদানে নেত্রকোণার এমএস জনি, কওমি মাদরাসার পক্ষ থেকে শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীন ইয়ামিন, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফা আক্তার, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মুফতি মুসা, সেচ্ছাসেবী সংগঠন বিশেষ টিমের আব্দুল মোতালিব খান, স্বেচ্ছাসেবী সুনিল সরকার।
বক্তারা বলেন, বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ অসহায় ও দুস্থ এবং এই জেলার বিভিন্ন দুর্যোগের সময় মানুষে পাশে দাঁড়িয়েছেন। একটি মহলের যড়ষন্ত্রের শিকার তিনি এবং তাকে পরিকল্পিতভাব ফাঁসানো হয়েছে। এতে করে তার ইমেজ ক্ষুন্নের পাশাপাশি নেত্রকোণাবাসীরও সুনাম নষ্ট হয়েছে। শুধু তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও হামিদের পক্ষে সমালোচনার সৃষ্টি করেছে। আব্দুল হামিদের উপর আনিত অভিযোগটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

নির্মানের ৫ দিন না যেতেই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের পিচ

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা থেকে মাকড়াইল বাজার পর্যন্ত নির্মিত হচ্ছে গুরুতপূর্ণ এই সড়কটি। সড়কে অন্যান্য কাজ শেষ হওয়ার পরেই চলমান ছিলো পিচ ঢালাইয়ের কাজ। পাঁচদিন হয় শেষ হয়েছে পিচ ঢালাইয়ের কাজ। এরই মধ্যে হাতের টানেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স¤প্রতি সংস্কার […]