কেয়া কসমেটিকসের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Share the post

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানসহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুদক। বুধবার বিকেলে দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।তিনি জানান, অনুসন্ধানে প্রায় ১৮৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের সন্ধান পাওয়া যায় এ পরিবারের বিরুদ্ধে। এছাড়া, তাদের সম্পদের বিবরণীতে ৯৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল খালেক, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে দুদক পৃথক ৫ মামলা করেছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান ২০১৯ সালের ২৩ জুন দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। যা যাচাই-বাছাই করে ৪৯ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ৪৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে, ৭ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মির্জা নজরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]