অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

Share the post

অনলাইনে আবেদন এবং ফি পরিশোধ ছাড়া বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্দর সীমানায় কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব বলেন, ‘বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনতে এ পদ্ধতি চালু হচ্ছে। জুলাই মাস থেকে অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের মাধ্যমে বন্দরে গাড়ি প্রবেশের নিয়ম চালু করা হয়। নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এতদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। কিন্তু বুধবার থেকে শুধু অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের পরই গাড়িগুলোকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।’

এ প্রক্রিয়ার মাধ্যমে বন্দরের সেবা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেলো জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের এটি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অনলাইন আবেদন ও ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেইটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]