বাংলাদেশ-কাতার ৪ সমঝোতা চুক্তি সইয়ে একমত: শাহরিয়ার আলম

Share the post

ঢাকা: কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাণিজ্য সম্পর্কের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। দক্ষ কর্মী পাঠানোর পাশাপশি দু’পক্ষের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন হবে বলেও আশা সংশ্লিষ্টদের

রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আয়োজিত এ বৈঠক শেষে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। 

শাহরিয়ার আলম বলেন, কাতারে আমাদের জন্য শ্রম বাজার খুলেছে। তারা আমাদের থেকে দক্ষ কর্মী নিতে চায়। আপনারা জানেন কাতার সর্বাধিক মাথাপিছু আয়সম্পন্ন দেশ। ফিফা বিশ্বকাপ-২০২২ উপলক্ষে সেখানে তাদের নতুন করে শ্রমিকের চাহিদা রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। কাতার ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে মিলে কীভাবে সেখানে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলাপ হয়েছে। 

আগামী তিন মাসে বাংলাদেশ ও কাতার সরকারের মাঝে প্রায় চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে আমরা একমত হয়েছি। আমাদের দেশ থেকে কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা যেন সেখানে ভিসা ফ্রি এন্ট্রি পায়, সেখানে আমাদের কোনো নাগরিক কোনো অপরাধ করলে সাজা শেষে যেন দেশে আসতে পারে, দ্বৈত কর যেন নাগরিকেরা এড়াতে পারেন এবং নির্বাচনে সহযোগিতা করার মতো বিষয়গুলোতে আমরা কাজ শেষ করে এনেছি। 

সম্প্রতি জানুয়ারিতে কাতারে মেড ইন বাংলাদেশ এক্সপো আয়োজিত হয়েছে উল্লেখ করে শাহরিয়ার বলেন, এই এক্সপোটি বেশ সফল হয়েছে। কাতার সাধারণত ব্যবসা বৃদ্ধির জন্য কোনো দেশে নিজেরা যায় না। আমাদের এখানে তারা এসেছেন। ব্যবসা বাণিজ্য, কর্মী পাঠানো ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা দেখছি আমরা। আগামী দিনে উভয় দেশের উচ্চপর্যায়ের সফর আয়োজিত হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]