দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ ও বসন্ত উৎসব উদযাপন

Share the post

ঢাকা প্রতিনিধি: দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ ও বসন্ত উৎসব। গতকাল রবিবার ৩ ফাল্গুন ১৪২৬ দনিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করেছে বাংলা বিভাগ৷ হলুদ শাড়ী আর পাঞ্জাবী জানান দিচ্ছে চলছে বসন্ত! বসন্তের আমেজ ছড়িয়ে পড়ছে পুরো ক্যাম্পাসে৷ বিভিন্নভাবে বাসন্তির সাজে সেজেছিল শিক্ষার্থীবৃন্দ৷ বাংলা এবং বাঙ্গালির ঐতিহ্যকে সামনে রেখেই সাজানো হয়েছে এবারের বসন্ত উৎসব৷ সাথে ছিল বাংলা

বিভাগের আয়োজনে পিঠা উৎসব৷ বসন্তকে ঘিরে সবার মধ্যে ছিল উৎসবের আনন্দ ৷ ভুল করেননি এ সুন্দর মুহুর্তকে সেলফির ফ্রেমে বন্দি করতে৷ বাংলা বিভাগের এমন মুগ্ধকর আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন গভার্ণিং বডির সভাপতি সহ সদস্যবৃন্দ৷ এবং ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান৷ নবীন বরণ ও বসন্ত উৎসবে সভাপতিত্ব করেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্ণিং বডির সভাপতি জনাব,কে এম মোজাম্মেল হক৷ বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়রা বেগম সহ গভর্ণিং বডির সদস্য এবং বাংলা বিভাগ সহ কলেজ এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]