কাল থেকে রোজা
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল বুধবার থেকে রোজা। আজ মধ্যরাতে সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবে ধর্মপ্রাণ মুসলমানরা।
মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক থেকে এ তথ্য জানানো হয়।
এদিকে সৌদি আরবে আজ থেকে রোজা শুরু করছেন দেশটির মুসলিমরা। সেই হিসেবে বাংলাদেশি মুসলিমরা আগামীকাল থেকে রোজা রাখার প্রস্তুতি নিয়েছেন।

