মাধবপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
মোঃজাকির হোসেন (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জ: মাধবপুরে ট্রাকের ধাক্কায় আঃআহাদ মিয়া (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি মাধবপুর উপজেলা বেংগাডুবা মৃত ছুরত আলীর ছেলে । বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান,
বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গ্রামীণ টাওয়ারে নিকট ভ্যানচালক আঃআহাদয মিয়া কে ঘাতক ট্রাক চাপায় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় যশোর ট-১১-৩৭৪৮ ট্রাক টি আটক করা হয়েছে।।

