স্মৃতিসৌধে যাওয়ার সময়সূচি

Share the post

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ সকাল ৭টা থেকে সকাল ৯টা এবং দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবাশীষ নাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শুধু মাত্র সকাল ৭টা থেকে সকাল ৯টা এবং দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তাই উপরোক্ত সিদ্ধান্ত সর্বসাধারণের জ্ঞাতার্থে সরকারি-বেসরকারি সংবাদ মাধ্যমে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্তবিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, অন্যান্য বছর মহান স্বাধীনতা দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিরা জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করার পরপরই সর্বসাধারণের জন্য ওই দিন বিকাল পর্যন্ত উন্মুক্ত করে দেয়া হয় সৌধ প্রাঙ্গণ। কিন্তু এবছর মহান স্বাধীনতা দিবসের দিন জাতীয় স্মৃতিসৌধে ভারতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ও স্বাস্থ্য বিধি নিশ্চিতে সৌধ প্রাঙ্গণে সর্ব সাধারণের প্রবেশের উপর কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, মহান স্বাধীনতা দিবস যথাযথ মর‌যাদায় পালনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে সাভার গণপূর্তবিভাগের পক্ষ থেকে। সৌধ প্রাঙ্গণকে এরই মধ্যে ধুয়ে-মুছে নতুন রুপ দেয়া হয়েছে। আর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তার বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, তারা কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। পাশাপাশি সৌধ প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]