৫ বছরে থানায় ২৬,৬৯৫ ধর্ষণ মামলা

Share the post

দেশের বিভিন্ন থানায় গত ৫ বছরে (২০১৬ থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত) ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণের মামলা হয়েছে। এরমধ্যে গত দুই বছরেই মামলা হয়েছে বেশি।পুলিশের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। উচ্চ আদালতের নির্দেশে পুলিশপ্রধানের (আইজিপি) পক্ষে এ প্রতিবেদন দাখিল করা হয়।

বুধবার (৩ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপিত হয়।আদালত রাষ্ট্রপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে আগামী ২৩ মে পরবর্তী আদেশের জন্য তারিখ রেখেছেন।

প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০১৬ সালে দায়ের হওয়া মামলার সংখ্যা ৪ হাজার ৩৩১টি। ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩টি। ২০১৮ সালে হয় ৪ হাজার ৬৯৫টি মামলা। ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬টি মামলা করা হয়। গত বছরের অক্টোবর পর্যন্ত ধর্ষণের অভিযোগে ৬ হাজার ২২০টি মামলা হয়েছে। সবমিলিয়ে গত ৫ বছরে থানায় দায়ের হওয়া ধর্ষণের মামলা ২৬ হাজার ৬৯৫টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]