এইচ টি ইমাম আর নেই

Share the post

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রে‌ন তিনি। ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন।কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকা পোস্টকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচ টি ইমামের প্রথম জানাযা বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। বাদ আছর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম তদানীন্তন পূর্ব পাকিস্তানের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা হয়েও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ এর মার্চ মাসে তিনি রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে ছিলেন। তিনি প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। ২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।এইচ টি ইমাম আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী এইচ টি ইমাম ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]