৪নং ওয়ার্ড কমিশনার কার্যালয় সংলগ্ন প্রধান সড়কের চিত্র
মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): শুক্রবার১৬ এপ্রিল ২০২১, ৩:৫০ অপরাহ্ন, মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): ৪নং ওয়ার্ড কমিশনার কার্যালয় হতে ১০০ মিটার দূরত্বের মধ্যে, প্রধান সড়কটির আজকের চিত্র এটি। এক পাশে চলছে রাস্তা খননের কাজ এবং তার খুবই নিকটবর্তী স্থানে দেখা যাচ্ছে লোহার তৈরী বৈদ্যুতিক পিলারের কাঁটা অংশ। যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবার আশংকা রয়েছে এই রাস্তাটিতে। রাস্তা খননের কাজ আজ থেকে শুরু হলে ও বৈদ্যুতিক পিলারের কাঁটা অংশটি বেশ আগে থেকেই পড়ে আছে বলে পথচারীরা জানান। সিটি কর্পোরেশন এলাকায় প্রধান সডকে এ ধরনের চিত্র জনমনে প্রশ্নের সৃষ্টি করে।
প্রায়ই দেখা যায়, যাঁরা রাস্তা খনন করে তাঁরাই পরবর্তীতে ঐ রাস্তাটি সংস্কার না করে ফেলে চলে যায়, পরিণতিতে দূর্ভোগ পোহাতে হয় সাধারণ জনগণের। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুনজরে আসবে, এটিই স্থানীয় জনগণের প্রত্যাশা ।


