মসজিদে মাস্ক না পরায় সংঘর্ষে আহত ১০

Share the post

মাদারীপুরে মসজিদে মাস্ক না পরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে কোদালিয়া গ্রামের জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে আসে মুসল্লিরা। এ সময় ওই এলাকার জহিরুল ইসলাম ও লোকমান হোসেনের সাথে মাস্ক না পরা নিয়ে তর্কবিতর্ক হয়। যা পরে হাতাহাতিতে গড়ায়।

বিকেলে তাদের দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মাদারীপুরের রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]