১৩ নং চড়াইখোলা ইউ,পি,কে মডেল হিসেবে গড়তে চাই মাসুম।

Share the post

রাজু আহমেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): মোঃ মাসুম রেজা,সব সময় হাসি খুশি সদালাপি মানুষ তিনি। এলাকায় রয়েছে অনেক সুনাম। ইতিমধ্যে এলাকাবাসীর কাছে আস্থার প্রতিক হিসেবে পরিচিত লাভ করেছেন এই হাস্যজ্জল মানুষটি। আদর্শ ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য। কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি। এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন।তিনি নীলফামারী সদর,১৩ নং চড়াইখোলা ইউ,পি, চেয়ারম্যান পদে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী । ছাত্র জীবন থেকেই সমাজসেবামূলক কাজের সাথে জড়িত,বাবার আদর্শের সৈনিক। তিনি ১৩নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ তথা তরুণ সমাজের কাছে তার মেধা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক গ্রহণ যোগ্যতা অর্জন করেছেন। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে নিজ উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন,এছাড়াও সামাজিক কার্যক্রমে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। ১৩নং চড়াইখোলা ইউনিয়ন বাসীর কাছে রয়েছে তার সুনাম ও ব্যাপক গ্রহণ যোগ্যতা।বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেছেন মোঃমাসুম রেজা। দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।তিনি বলেন আমি নির্বাচিত হলে বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম, মশকনিধন, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে জলবদ্ধতা দুরকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের পরিকল্পনা মাফিক আদর্শ ইউনিয়ন গড়ার প্রত্যশা নিয়ে,উন্নয়ন মূলক কাজ চালিয়ে যাবো। ১৩নং চড়াইখোলা ইউনিয়নকে আদর্শ এলাকায় রুপান্তরিত করতে তিনি বদ্ধপরিকর। বাবার আদর্শকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সমাজের দুঃখি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান মোঃ- মাসুম রেজা।আসছে আগামী নীলফামারী সদর উপজেলার ১৩ নং চড়াইখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ নির্ভীক মানবতার অগ্রদূত দুঃসময়ের বন্ধু,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ মাসুম রেজা চেয়ারম্যান পদে আপনাদের সকলের নিকট সমর্থন ও দোয়া প্রার্থী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]