আনোয়ারায় আগুনে পুড়ল ৬ দোকান

Share the post

চট্টগ্রাম সংবাদ : আনোয়ারা উপজেলায় আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে।বুধবার ভোররাতে উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি,আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, ভোররাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ওই বাজারের হেলাল উদ্দিনের কসমেটিক দোকান, মোহাম্মদ হারুনের চায়ের দোকান,আইয়ুব আলীর মুদির দোকান, মোহাম্মদ ওসমানের মুরগী ও ইলেক্ট্রনিক দোকান,নাঈম উদ্দিনের কসমেটিক ও কম্পিউটার দোকান ও দিদারুল ইসলামের কুলিং কর্ণার দোকান পুড়ে যায়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুলাল কুমার মিত্র বলেন,খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা ভোররাত ৫টার দিকে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও ততক্ষণে ছয়টি দোকান মালামালসহ পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]