হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫ শাহাদাৎ বার্ষিকী পালন

Share the post

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার ভোর থেকেই টেকনাফের হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর উদ্যোগে কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণসহ এতিম

অসহায়দের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করেন। পরে ইউনিয়ন হলরুমে ১৯৭৫সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খতমে কুরআন মাহফিল ও শোক দিবসের আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলসহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের কর্মী বৃন্দ ও এক কালের তুখোড় ছাত্র নেতা তারেক মাহমুদ রনিসহ গণমাধ্যম কর্মী লুতফুর আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]