জাতীয় শোক দিবসে বোয়ালখালী পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া মাহফিল

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বোয়ালখালী পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর উদ্যোগে দোয়া মাহফিল ১৫ আগস্ট শনিবার বাদে আসর পশ্চিম কধুরখীল কাজী বাড়ি শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ নাসির উদ্দীন, প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল আলম। ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগ নেতা এস এম আবুল কাশেম, আবুল বশর, আবদুল কাদের বাদশা, কাজী মোঃ তানভীর, কলিম উদ্দিন, বখতেয়ার কাদের পাপপু, কাজী মোঃ তৈয়ব, কাজী মোঃ নুরু, উপজেলা শ্রমিক লীগ এর সহ সভাপতি আবদুল হালিম মন্টু, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ নেজাম উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌরসভা যুবলীগ এর সহ সভাপতি বায়েজিদ রাজু, পৌর স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ওয়াসিম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ মহসিন, ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আহসান উল্লাহ, সহ সভাপতি সৈয়দ আরমান, মোঃ মামুন, হাফেজ মোঃ নুরুল হুদা, মোঃ ওয়াজেদ, জিয়াদুল আলম, নওশাদ, সাকিব, আহাদ ও আলিফ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ নুরুল আবছার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]