হেফাজতের কর্মসূচি, সিরাজদিখানে ১৪৪ ধারা
হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে মুন্সিগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন। অন্যদিকে সমাবেশের সম্ভাব্য স্থান ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে সিরাজদিখান উপজেলা প্রশাসন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মুন্সিগঞ্জের সরকারি বেসরাকির অফিস আদালতসহ জেলার গুরুত্বপূর্ণ্য স্থানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে জেলার সকল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহস্রাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে কোনো পরিস্তিতি মোকাবেলায় বিপুলসংখ্যক পুলিশ মাঠে রয়েছে।এদিকে হেফাজত ইসলামের বিক্ষোভ ও সমাবেশস্থল কুচিয়ামোড়া এলাকায় সিরাজদিখান উপজেলা প্রশাসন সকল ধরনের সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করেছে। সকাল থেকে রাত ১০টা পর্যান্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে কুচিয়ামোড়া পর্যন্ত।
যেকোনো পরিস্তিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে জানিয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। যাতে কেউ পরিস্তিতি অশান্ত করতে না পারে, জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হেফাজত ইসলাম তাদের সভা-সমাবেশ স্থাগিত করেছে বলে নিশ্চিত করেছেন মধুপুরী পির।

