হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুরের ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

Share the post
ইবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাসাস) অফিস ভাঙচুর ও সাংবাদিকের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি।
মঙ্গলবার (০১ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. সাকিব আসলাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলি ও সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রিমন এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হাবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী শামীম আশরাফী, তারই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রোকনকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে হল সুপারের অনুমতি ছাড়াই অবৈধভাবে ওঠানোর চেষ্টা করেন। এতে হল সুপার বাধা দিলে, ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ‘হাবিপ্রবিসাস’। এরই পরিপ্রেক্ষিতে পরদিন সন্ধ্যা ৭টার দিকে শামীম আশরাফীর নেতৃত্বে ৮ থেকে ১২ জনের একটি দল সাংবাদিকদের উপর হামলার উদ্দেশ্যে হাবিপ্রবিসাসের অফিসে আসে। কিন্তু অফিসে কাউকে না পেয়ে তারা সাংবাদিক সমিতির অফিস এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা উদ্বেগজনক। এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ এবং আইনশৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের বিচারের আওতায় আনার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]