ব্রাহ্মণবাড়িয়া কসবায় ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখোলা পশ্চিমপাড়া ও সোমবার রাতে কসবা পৌর এলাকার মাছ বাজার এবং কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখোলা দক্ষিণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার মরা পুকুর পাড় গ্রামের মোঃ নোয়াব মিয়া-(২৬) ও চাটুয়াখোলা গ্রামের আবদুল জলিল-(৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মঙ্গলবার সকালে উপজেলার চান্দখোলা গ্রামের পশ্চিমপাড়া বিজনা নদীর ব্রীজের উপর থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
এছাড়াও সোমবার রাত ৯ টার দিকে পৃথক অভিযানে কসবা পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ নোয়াব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার গুদাম ঘর তল্লাশী করে ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি রাত সাড়ে ৮ টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চাটুয়াখোলা দক্ষিণপাড়ার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে  তার কাছে থাকা বস্তা তল্লাশী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]