বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ জুলাই) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি বিশেষ আভিযানিক দল হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এতে গ্রেপ্তারকৃতরা হলেন: ১। মোঃ ফারুক (২৫), পিতা- দেলোয়ার আলী, গ্রাম- মজলিশপুর ২। মোঃ রুবেল মিয়া (৩০), পিতা- হোসেন মিয়া, গ্রাম- ছোট বাকাইল, মজলিশপুর উভয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]