হবিগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিজান গ্রেপ্তার

Share the post
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মিজানুর রহমান (৬৫), উপজেলার নিজনগর গ্রামের মৃত ফরাস উদ্দিনের ছেলে।গতকাল রবিবার (১৮ মে) সকাল ৬টার দিকে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ধর্মঘর রাস্তার মিস্ত্রিবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করে। এই সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কাশিমনগর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
আসামিকে হবিগঞ্জের বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]