হবিগঞ্জে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ২জনকে কারাদণ্ড প্রদান

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে অবৈধভাবে পরিচালিত নিউ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক ও এক ভুয়া টেকনোলজিস্টকে কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল রবিবার (১৮ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলা প্রশাসন ও সেনাবাহিনী ওই প্রতিষ্ঠানে যৌথ অভিযান পরিচালনা করে।
ডায়াগনস্টিক সেন্টারের মালিক হবিগঞ্জ জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে আজিজুল হক তামিম এবং টেকনোলজিস্ট পরিচয়ধারী তরুণী জেলার লাখাই উপজেলার রাঢ়িশাল গ্রামের প্রয়াত শাহনেওয়াজ চৌধুরীর মেয়ে লিলি চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, ওই ডায়াগনস্টিক সেন্টারের জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে নেওয়া লাইসেন্স মেয়াদোত্তীর্ণ; নেওয়া হয়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। এখানে কোনো চিকিৎসক ও টেকনোলজিস্ট নিয়োগ না দিয়ে চিকিৎসকের স্বাক্ষর জাল করে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়। এভাবে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তামিমকে একমাস এবং লিলিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছ। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়।
অভিযানে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যা ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের একজন উপস্থিত ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে সংশ্লিষ্ঠ সূত্র জানায়, হবিগঞ্জে অবৈধ হাসপাতাল বাণিজ্য বন্ধের উদ্দেশ্য গোয়েন্দ তৎপরতা চলমান ছিল। রবিবার সেই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়েছে। পরে ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারাদণ্ডের আদেশপ্রাপ্ত লিলি ও তামিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]