হবিগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকার (মহিষদুলং) নামকস্থানে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক-বাস চালকসহ প্রায় ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ট্রাক চালক সোহেল মিয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (১৯মে)দুপুর সাড়ে ১২ টার দিকে পুটিজুরী ইউনিয়নের ডুবাঐ বাজার এলাকার মহিষদুলং এ দূর্ঘটনা ঘটে।জানা যায়, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতিহীন বাস মহাসড়কর মহিষদুলং নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-বাস দূমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক ও বাস চালকসহ প্রায় ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে আহতদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক সোহেল মিয়া নামে একজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মহাসড়কে বিরতিহীন বাসের বেপরোয়া গতির কারণে কয়েকদিন পরপরই দূর্ঘটনা ঘটে আসছে। যা নিয়ে জনমনে উদ্বেগ ও চালকদের প্রতি ক্ষোভের সৃষ্টি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]