পাবিপ্রবিতে শিক্ষার্থীর উপর নির্যাতনের প্রতিবাদে শিক্ষকের একক মানববন্ধন

Share the post
মনিরুল ইসলাম ,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীর উপর নির্যাতনের প্রতিবাদে একক মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ।
সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একাই দাঁড়িয়ে মানববন্ধন করেন তিনি। এ সময় হাতে ছিল একটি প্রতিবাদী প্ল্যাকার্ড, মুখে ছিল নীরব প্রতিবাদের দৃঢ়তা।
ঘটনার পেছনের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার (১৮ মে) বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার কয়েকজন নেতা-কর্মী শারীরিকভাবে নির্যাতন করে। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে ছাত্রদলের কর্মীরা অভিযোগ তোলে যে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। তারা সোহানকে পুলিশের হাতে তুলে দেয়ার দাবি জানায়।
এই প্রেক্ষাপটে একক মানববন্ধনে নামেন ড. আরিফ ওবায়দুল্লাহ। মানববন্ধনের কারণ জানতে চাইলে তিনি বলেন, “আমি চাই শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখুক, ও শান্তিপূর্ণ পরিবেশে তারা পড়াশোনা করুক। কোনো সাধারণ শিক্ষার্থী যেন অযাচিতভাবে হয়রানির শিকার না হয়। শিক্ষার্থীরা যদি কোনো ভুল করে, তবে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু বিচার না করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা তা কখনোই কাম্য নয়।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. আরিফ বলেন, “তোমরা নিজেদের মধ্যে সবরকম ভেদাভেদ ভুলে একসাথে সহাবস্থান করো। বিভক্ত হয়ো না। অতীতের ভুল ক্ষমা করে একে অপরের পাশে দাঁড়াও।”
উল্লেখ্য, সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার কবির সোহানকে নির্যাতনের ঘটনার রবিবার (১৮ মে) সোমবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]