সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠান

Share the post
ফাহাদুল ইসলাম, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন  প্রতিযোগিতায় মেধা অনুসারে পুরস্কার বিতরণী ও সম্মাননা অনুষ্ঠান উদযাপন করা হয়।বুধবার (২৬ নভেম্বর ) সকালে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের সম্মানিত সভাপতি  আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সোনারগাঁও উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক ও স্বনামধন্য ব্যবসায়িক আতাউর রহমান।  অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ।
সভাপতির বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে ঐতিহ্যের ঘাটতি না থাকলেও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সেই অভাব পূরণেই ‘সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান  বলেন, আমি আশাবাদী সোনারগাঁ একদিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করবে। ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, যা সোনারগাঁবাসীকে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা উপহার দিতে পারবে। এ স্কুল এন্ড কলেজের শিক্ষা ব্যবস্থা ভালো বলেই আমি নিজের সন্তানকে এখানেই ভর্তি করিয়েছি। আমি এর সার্বিক সহযোগিতায় সবসময় আছি এবং থাকবো।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সম্মাননায় ভূষিত হলেন অতিথি এবং অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]