লক্ষ্মীপুরে নতুন এসপি মোঃ আবু তারেক

Share the post
কবির হোসেন রাকিব  প্রতিনিধি, লক্ষ্মীপুর : লটারির মাধ্যমে সারাদেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী ও স্বচ্ছ পদ্ধতির বদলি প্রশাসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ রদবদলের অংশ হিসেবে সিআইডির এসপি মোঃ আবু তারেককে বদলি করে লক্ষ্মীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
পুলিশ সদরদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কর্মকর্তাদের নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব বণ্টনের লক্ষ্যে এবারের বদলি প্রক্রিয়ায় লটারিকে কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। এতে কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের কাজে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এসপি মোঃ আবু তারেককে স্বাগত জানিয়ে জেলার গণমানুষের প্রত্যাশা-লক্ষ্মীপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]