দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনা সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার দি চাইল্ড লার্নিং হোমস এর ৫ম শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীদের এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল ইসলাম। অন্যদের মাঝে আলোচনা করেন, প্রধান শিক্ষক পুষণ সাহা, সিনিয়র শিক্ষক আছমা আক্তার, জিয়াউল হক শুভ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালায়টি ২০২৫ সাল থেকে অত্র উপজেলায় সুনামের সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এখানে থেকে শিক্ষা নিয়ে অনেক ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। শুধু তাই নয় অনেক শিক্ষার্থী সমাজের বিভিন্ন ভালো কর্মকান্ডে লিপ্ত রয়েছে। আমি তোমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে বলি না, আমি চাই তোমরা মানুষের মতো মানুষ হও। আলোচনা শেষে বিদায়ী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]