জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না : বরকত উল্লাহ বুলু।

Share the post
মোঃ আরিফ হোসেন ,নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিনিধি : স্বৈরাচার আওয়ামীলীগ কখনোই একক শক্তিতে রাষ্ট্রক্ষমতায় ফিরতে পারত না। বরং তারা বারবার রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে এবং ক্ষমতায় যাওয়ার শর্টকাট পেতে অদৃশ্য দরজা খুঁজেছে।
জামায়াতসহ বিভিন্ন শক্তির সহযোগীতা ছাড়া আওয়ামীলীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। এটাই বাস্তবতা, এটাই ইতিহাসের কঠোর সত্য।” বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বরকত উল্লাহ বুলু।
 বুধবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালী জেলা শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত নোয়াখালী জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের সাথে আইনজীবীদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
 নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকত উল্লাহ বুলু বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বোঝার জন্য অতীত ভুলে গেলে চলবে না। দেশবাসীর সামনে সত্য উন্মোচন করাই বিএনপির দায়িত্ব। ক্ষমতায় যাওয়ার জন্য বেহেশতের টিকিট বিক্রি করা দল যে কোনো সমঝোতা, যে কোনো সমর্থনকে গ্রহণ করেছে। আজ তারা ইতিহাস বিকৃত করে নিজেদের সুবিধামতো গল্প সাজাতে চাইছে।
আওয়ামীলীগও কখনোই ন্যায়-অন্যায়, গণতন্ত্র-স্বৈরশাসন এসব বিবেচনা করেনি। তাদের মূল লক্ষ্য ছিল শুধু ক্ষমতা এবং ক্ষমতার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। ক্ষমতার জন্য বিগত ১৭ বছর তারা বিএনপির উপর নির্মম নির্যাতন অত্যাচার চালিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামীলীগ। গণতন্ত্র নামক বৃক্ষকে শিকড় থেকে উপড়ে ফেলেছে আওয়ামীলীগ।”
 তিনি বলেন, “দেশের এ পরিস্থিতিতে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের অধিকার রক্ষার শেষ আশ্রয়স্থল। দীর্ঘ ১৭ বছর বিএনপি জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করছে। দলমত নির্বিশেষে মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা জানে বিএনপি ছাড়া আর কেউই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে না।
আজ যারা দেশ পরিচালনা করছে, তারা সবকিছুতে ব্যর্থ। অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যাংক খাত লুট হয়ে যাচ্ছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, দেশে ন্যায় বিচার নেই। আর আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংকট নিরসনে দরকার দ্রুত জাতীয় সংসদ নির্বাচন।”
 জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আবদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবিএম জাকারিয়া এবং সদস্য এডভোকেট আবদুর রহিম, নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি নেতা আবু সালেহ মোহাম্মদ সবুজসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো না : বরকত উল্লাহ বুলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]