সন্দ্বীপে পরিদর্শনে এসে অর্থ দাবি: মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

Share the post

শাহাদাত হোসেন,সন্দ্বীপ প্রতিনিধি:সন্দ্বীপের এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর মধ্যে টানা তিনবার প্রথম হওয়া কালাপানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ উঠেছে। ১৮ নভেম্বর পরিদর্শনকালে ঘটনাটি ঘটে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সেদিন শিক্ষা অফিসার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিদ্যালয়ে আসেন। পরিদর্শনের সময় প্রধান শিক্ষকের কাছে তিনি ব্যক্তিগতভাবে অর্থ দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে জানান, প্রতিষ্ঠানের ফলাফল, শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ম মেনে পরিচালিত হচ্ছে; তাই পরিদর্শনে এসে অর্থ দাবির প্রশ্নই আসে না। তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানান।

প্রধান শিক্ষকের দৃঢ় অবস্থানের পর শিক্ষা অফিসার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে উপস্থিতরা জানান। নিয়ম অনুযায়ী নাস্তা-পানীয় পরিবেশন করা হলেও তিনি তা গ্রহণ করেননি। পরে পরিদর্শন বইয়ে নেতিবাচক মন্তব্য লিখে যান, যা শিক্ষকরা অন্যায্য ও প্রতিহিংসামূলক বলে মনে করছেন।

স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহল এ ঘটনাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন। তারা বলছেন, পরিদর্শনে এসে অর্থ দাবি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না; এটি সন্দ্বীপের শিক্ষা ব্যবস্থাকে অপমানিত করে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]