কাজী সাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে চন্দ্রায় লিফলেট বিতরণ

Share the post
মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর,গাজীপুর: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক **কাজী সাইয়েদুল আলম বাবুল।
শনিবার দুপুরে চন্দ্রা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে তা জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে জনগণ একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে রায় দেবে।
স্থানীয় নেতারা জানান, মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে যাতে মানুষ রূপরেখার বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]