সৈয়দপুরে যুবতীর লাশ উদ্ধার

Share the post

মোঃ মাইনুল হক, বিভাগীয় প্রধান রংপুর: নীলফামারী জেলা সৈয়দপুর উপজেলায় বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কামারপুকুর মৎস্য খামারের পিছনে একজন যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতব্যাক্তির পরিচয় জানা গিয়েছে তার নাম আকলিমা, পিতা আবেদ আলী, তার পিতার বাসা কামারপুকুর কিসামত আর স্বামীর বাসা পার্বতীপুর হাবরা। কি কারণে হত্যা বা মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান লাশ উদ্ধারের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশটিকে ফেলে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]