গঙ্গচড়ায় ইসলামী আন্দোলনের ভাঙ্গন কবলিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান

Share the post

সুজন আহম্মেদ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া তিস্তা ভাঙন কবলিত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা। আজ রবিবার গঙ্গাচড়া সদর ইউনিয়নের ধামুর বাঁধেরপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাইর আহবানে উপজেলা নেতৃবৃন্দ বন্যা দুর্গত ৫০ টি পরিবারের মাঝে এসব আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুছ আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রশীদ রিপন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল, ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আতাউর রহমান ইশা, ছাত্র আন্দোলন জেলা সভাপতি সিদ্দিক। এসময় উপজেলা শাখার সহ সভাপতি আজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোহাম্মদ আবু সায়েমসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]