সৈয়দপুরে জমির মালিকানা নিয়ে সংঘর্ষ,আহত ১০

Share the post

রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি):  সৈয়দপুরে কয়াগোহাট পচ্শিম পাড়ায়,জমির মালিকানা কে কেন্দ্র করে বিরদ সৃষ্টি হয়ে উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ও বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে । বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সৈয়দপুর শহরের কয়া গোলাহাট পশ্চিম পাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটে। জানা যায়, উল্লেখিত এলাকার নজরুল ইসলামের সাথে মোখলেছার রহমানের পরিবারের জমির মালিকানা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন মালিকানার দাবীতে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ১০ জন । এদের মধ্যে গুরুতর অবস্থায় নুরুল ইসলাম (৬০), রেজিয়া খাতুন (৬৫), মনি (২৮) ও মাসুদ হাসানকে (৪০) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়া সংঘর্ষের সময় বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে সৈয়দপর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু এর আগেই নগদ টাকাসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এ ব্যাপারে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেননি এমনটা আমাদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]