মুজিব শতবছর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ডিমলার ১৫০টি পরিবার

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছেন নীলফামারীর ডিমলা উপজেলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহনীয় পরিবার। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১৫০টি পরিবারকে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে আধাপাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। প্রতিটি ভুমিহীন ও গৃহনীয় পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১লাখ ৯৫ হাজার টাকা। আজ বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী/২০২১) সকাল ১০টায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের ৭৬টি পরিবারের আধাপাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুল ইসলাম চৌধুরী, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সহকারী কমিশনার( ভুমি) মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা আওলীগ সাধারণ সস্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ। উল্লেখ যে, আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ৭৬টি, বালাপাড়া ইউনিয়নের ৬৪টি ও ডিমলা সদর ইউনিয়নের ১০টি নতুন ঘর স্থাপন করা হচ্ছে। এর আগে গত ২৩ জানুয়ারি প্রথম দফায় ১লাখ ৭৫হাজার টাকা ব্যয়ে খাস জমিতে ডিমলায় ১৮৫টি ঘর নির্মাণ করে ভূমিহীন ও গৃহনীয় পরিবারদের হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]