সেনাবাহীনীর লক্ষছড়ি জোনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

Share the post

মোঃ করিমুল হকখাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষীছড়িতে ও যথাযথ সম্মান ও আনন্দ উদ্দিপনায় জা্তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে। বুধবার সকালে সেনাবাহীনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জাতির পিতার আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করার লক্ষে বা্ইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছে।পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ।

এ সময় লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, জি ও জোন উপ-অধিনায়ক মেজর মোঃ রিসালাত রাজীব, কাঞ্চন নগর চেয়ারম্যান মোঃ রশিদউদ্দিন চৌধুরী, সামরিক- বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ও লক্ষীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামানের রাশেদেরর নির্দেশনায় জোনের আওতাধীন নয়া বাজার এবং দূল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]