ঝালকাঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত

Share the post

মো: সাগর হাওলাদার ,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে সদর উপজেলা পরিষদে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ম্যুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করা হয়েছে। ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ফলকের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,১৪ দলীয় মুখপাত্র ও সমস্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

ফলক উন্মোচনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জন্মবার্ষিকী কেক কাটা ও তার পরিবারের শহীদদের রুহের মাকফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঝালকাঠি উপজেলা পরিষদ কার্যালয়ের প্রবেশমূখে স্থানীয় সরকার বিভাগের ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ম্যুরাল কাজ সম্পন্ন হয়েছে। ফলক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো.জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বািহী অফিসার সাবেকুন নাহার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]