সুনামগঞ্জে গোপন কক্ষ থেকে ৭টি চুরি যাওয়া গরু উদ্ধার করল পুলিশ

Share the post

আল হাবিব সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে চোর সিন্ডিকেটের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। অভিযানকালে পুলিশ বিশেষ একটি গোপন কক্ষ থেকে ৭টি চুরি যাওয়া গরু উদ্ধার করেছে। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৮টা থেকে শনিবার (৩০ জানুয়ারি) ভোররাত পর্যন্ত পুলিশি অভিযানে গরুসহ ৪ জনকে আটক করা হয়। শনিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশি অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপ গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় চোরেরা পালিয়ে গেলেও পিকআপ গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। পরে পুলিশ ওই গাড়ির সূত্র ধরে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পৌর এলাকার আলখালাপাড় এলাকায় অভিযান চালিয়ে সানু মিয়ার বাড়িতে তল্লাশি করে একটি বিশেষ গোপন কক্ষ থেকে ৭টি গরু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সানু মিয়াসহ অপর তিনজন কে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটক ৪ জনের নাম বলা যাচ্ছে না। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]