মাধবপুর উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে মাধবপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান সুপার ফাইভ কমিটি ঘোষণা করেন। এতে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব. জিকে গউছ, সুনামগঞ্জের সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন, নবনির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপি সদস্য এড. আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্য প্রার্থী মাধবপুর উপজেলা সকল ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সুপার ফাইভ কমিটির নেতারা হলেন-সভাপতি পদে সামসুল ইসলাম কামাল, সিনিয়র সহসভাপতি হাজী অলি উল্লাহ, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটিকে কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সময় বেঁধে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]