সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের বন্দুকযুদ্ধে ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত

Share the post

আল হাবিব, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় উভয়পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফিরোজ মিয়ার পক্ষের গুলিবিদ্ধ গ্রামের তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২), নাহিদ (২০) ও আরজু খানের পক্ষের এহিয়া খানকে (৬৫) গুলিবিদ্ধ অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই থানায় উভয়পক্ষের ডজনখানেক মামলা রয়েছে। গতকাল রবিবার স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়। এর জের ধরে আজ সোমবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন দাস জানান, গুলিবিদ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘উভয়পক্ষের ৪/৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। গ্রামটি উপজেলা সদর থেকে অনেক দূরে। গ্রামের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]