চট্টগ্রামে বস্তিতে আগুন, নিহত ১

Share the post

চট্টগ্রামের ইপিজেড এলাকার রেলবিট বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে একজনের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ভোর চারটার দিকে বস্তি এলাকার একটি ভাঙ্গারির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, নিহত ব্যক্তির নাম বলে নওশের। তিনি বয়স্ক এবং অসুস্থ থাকায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে নওশাদ নামে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে লেলিহান শিখা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় রেলবিটের বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে যায়।

তবে আগুন কিভাবে লেগেছে সে বিষয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। তবে বস্তিবাসীর পক্ষ থেকে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে আসলেও এই বস্তির প্রায় ৫০ টি ঘর আগুনে পুড়ে গেছে। এছাড়া এই বস্তিতে যতগুলো ঘরবাড়ি ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]