সিদ্ধিরগঞ্জে লেকপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

Share the post
মোহাম্মদ আবু সালেহ(সদর ও বন্দর) নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাগলাবাড়ী মোড় সংলগ্ন লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের নাম তপন শীল (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর বুধবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।পরে সকালে লেকপাড় এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, যুবকের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যের নারীসহ কয়েকজনকে আটক, বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে […]

পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে […]