সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

Share the post
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প।র‌্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬,সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।র‌্যাব জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যের নারীসহ কয়েকজনকে আটক, বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে […]

পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে […]