নলডাঙ্গায় নবাগত ইউএনও শাম্মী আক্তারের সঙ্গে মতবিনিময়

Share the post
নাটোর প্রতিনিধি :নাটোরের নলডাঙ্গা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তারের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার। মতবিনিময় সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সুশীল সমাজের প্রতিনিধি মো. ইয়াছিনুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক ও বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর প্রতিনিধি ও সুধী সমাজের ব্যক্তিরা অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নবাগত ইউএনওর সঙ্গে নিজেদের পরিচয় তুলে ধরেন। একই সঙ্গে নলডাঙ্গার শিক্ষা, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ সময় নলডাঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার মান আরও বাড়াতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।নবাগত ইউএনও শাম্মী আক্তার নলডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যের নারীসহ কয়েকজনকে আটক, বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে […]

পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে […]