নাটোরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ জন আটক, জব্দ ১৪০ বোতল মাদকসহ গাঁজা-মদ

Share the post
মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি:নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৪০ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ১৫ লিটার চোলাই মদ ও দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নাটোর শহর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু জানান, বুধবার রাতে নাটোর শহরের শেখবাজার এলাকায় অভিযান চালিয়ে মোসাম্মৎ হালিমা বেগম (৬৫) নামে এক নারীকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আসাদুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।এর আগে একই দিন বিকেলে শহরের চকবৈদ্যনাথ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চকবৈদ্যনাথ গ্রামের শ্রী শ্যামল ভূঁইয়ার ছেলে শ্রী সূর্য ভূঁইয়া এবং শ্রী বাবুল ভূঁইয়ার ছেলে শ্রী রঞ্জিত ভূঁইয়া। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে বুধবার সকালে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি বাড়ির শয়নকক্ষের বারান্দার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্রায় ১৪০ বোতল বিভিন্ন ধরনের নতুন মাদকদ্রব্য জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক রীফা রাওনাক নীতু বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নাটোরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যের নারীসহ কয়েকজনকে আটক, বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে […]

পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে […]