প্রশাসকের সময়োপযোগী পদক্ষেপে বদলে যাচ্ছে ঘোড়াঘাট পৌরসভা: বইছে উন্নয়নের হাওয়া

Share the post
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার অবহেলিত জনপদগুলোতে এখন দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লেগেছে। নানামুখী উদ্যোগ ও সময়োপযোগী পদক্ষেপে দীর্ঘদিনের অবহেলিত এই পৌর এলাকার জীবনযাত্রায় ইতিবাচক গতি ফিরতে শুরু করেছে।গত ৫ আগস্টের পর পৌরসভার প্রশাসকের দায়িত্ব নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওসার শেখ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের পৌর বাজেট ঘোষণার পর থেকেই এলাকার ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হওয়ায় পৌর এলাকার রাস্তাঘাট, হাট-বাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।বাজার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: ঘোড়াঘাট পৌর এলাকার বাঘেরহাট, পুরাতন বাজার এবং ওসমানপুর বাজারের অলিগলির রাস্তাঘাট সংস্কার করা হয়েছে। পাশাপাশি নতুন দোকানঘরসহ আধুনিক পৌর মার্কেট নির্মাণ করা হয়েছে।
অবকাঠামো ও সেতু নির্মাণ: ১০ থেকে ১২টি ছোট-বড় ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের পাশাপাশি পুরো এলাকায় আলোকসজ্জার উদ্যোগ নেওয়া হয়েছে।পানি নিষ্কাশন ব্যবস্থা: জলাবদ্ধতা নিরসনে গ্রামগঞ্জে ও পৌর এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থা করা হয়েছে।শিক্ষা ও সামাজিক খাত: চলতি বাজেটে স্থানীয় অবকাঠামোর পাশাপাশি শিক্ষা খাতের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পৌরসভার বাজেটে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালুকরণ এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ঘোড়াঘাট পৌরসভার প্রশাসক মো. আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, পৌরসভায় প্রয়োজনীয় সরকারি বরাদ্দ পাওয়া গেলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় আরও বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে। বর্তমানে তৃতীয় শ্রেণির এই পৌরসভাকে একটি আধুনিক ‘মডেল পৌরসভা’ হিসেবে রূপান্তর করে উন্নয়নের ফোয়ারা সৃষ্টি করা হবে।প্রশাসকের এসব সময়োপযোগী ও জনকল্যাণমুখী উদ্যোগে দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ঘোড়াঘাট পৌরবাসীর জীবনযাত্রায় স্বস্তি ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্যের নারীসহ কয়েকজনকে আটক, বাসায় ডেকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতানা শারমিন নামে এক নারী, তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে […]

পরিবেশ সুরক্ষায় নওগাঁয় মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের হাসপাতাল রোডে যথাযথ চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ক্লিনিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পরিবেশ অধিদপ্তর, এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে […]