সিদ্ধিরগঞ্জে দগ্ধ ৮: চলে গেলেন নুরজাহান

Share the post
দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে নুরজাহান (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দগ্ধ কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০) হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন সাতজনের মধ্যে কিরণের ৭০ শতাংশ, আবুল হোসেনের ৪৫ শতাংশ ও কাওছারের ২৫ শতাংশ বার্ন হয়েছে বলেও জানান পরিদর্শক বাচ্চু।

এর আগে, ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের আট সদস্য দগ্ধ হন। 

দগ্ধদের স্বজন ইলিয়াস জানান, ভোরে বাসার চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে চার রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে হীরণ ও তার স্ত্রী মুক্তা এবং তাদের মেয়েসহ লিজাসহ আটজন দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আদমজী ইপিজেটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বাংলানিউজকে জানান, ওই বাসায় গ্যাসের চুলা সারা রাত চালু থাকায় চারটি রুমে গ্যাস জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বাসার চারটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]