সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র ১৭ বছর পূর্তি উৎসব

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলোর ১৭ বছর পূর্তি উৎসব চট্টগ্রাম দক্ষিণজেলা, বোয়ালখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে ২৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় এম এ হাশেম ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণজেলার সভাপতি মুহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এম এম মিজানুর রহমান, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা। সমাজসেবক মোহাম্মদ ইব্রাহীম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ পারভেজ, সোলায়মান, আলম। বোয়ালখালী উপজেলার সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণজেলার সহ-সভাপতি মাহাবুব বিজয়, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াছিন চৌধুরী, পৌরসভার সভাপতি এম তাজুল ইসলাম মানিক, উপজেলার যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী, এ টি সবুজ, জাহিদ হাসান, মাহমুদুল ইসলাম শাকিব, খোরশেদ আলম, রাতুল, আরিফ, শহিদুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, পূর্বাশার আলো সূচনালগ্ন থেকেই সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনাকালীন সময়ে এই সংগঠন মানবতার পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে। অতীতের মতো আগামিতেও সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]