রোটারী ক্লাব অব টাঙ্গাইল ও রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে এই করোনাকালীন সময়ে ক্ষুদ্র ব্যাবসায়িকে সহায়তা প্রদান

Share the post
মোঃ আদিব রহমান (মাভাবিপ্রবি প্রতিনিধি): করোনাকালীন সময়ে যেখানে মানুষের জীবনযাত্রায় অনেক বাঁধা ও পরিবর্তন লক্ষ করা যায় ঠিক তখনই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রোটারি।তারই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর, ২০২০ বেলা ১১টায় আন্তর্জাতিক সংগঠন রোটারি ক্লাব অব টাংগাইল এবং রোটারি ক্লাব অব টাংগাইল সিটির উদ্যোগে টাঙ্গাইল সদরের মাননীয় সংসদ সদস্য এর টাঙ্গাইলস্থ বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র বিমোচনে সহায়তা প্রদান প্রকল্পের আওতায় শুক্রবার একজন দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীকে পন্যসামগ্রীসহ একটি ভ্রাম্যমাণ গাড়ি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর(৫) এর মাননীয় সংসদ সদস্য রোটারিয়ান মোঃ ছানোয়ার হোসেন এমপি ও রোটারি ক্লাবের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে এই ধরণের ব্যতিক্রমি সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রোটারিয়ানদের প্রশংসা করেন । অনুষ্ঠানে উপস্থিত রোটারি ডিষ্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশ এর রিজিওনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান আবুল কাশেম খলিলুল্লাহ বিভিন্ন সময় রোটারির সেবামূলক কাজের বর্ণনা করেন। এছাড়া ক্লাব সেক্রেটারী তানভীর আহমেদ ও ডেপুটি গভর্নর তাহমিনা খান বক্তব্য রাখেন । অনুষ্ঠানে দুই ক্লাবের রোটারিয়ান বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও সামনের সময়গুলোতে পূর্বেরন্যায় এমন কাজ অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]