সাভারে কুঁড়িয়ে পাওয়া মেয়েকে লালন পালন করে পাত্রস্থ করলেন ইউপি চেয়ারম্যান সমর

Share the post

সানোয়ার হোসাইন,সাভার প্রতিনিধি: সাভারে ১১ বছর পূর্বে কুঁড়িয়ে পাওয়া নাসিমা বেগম (১৯) নামে এক মেয়েকে লালন পালন করে বিবাহের ব্যবস্থা করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে হেমায়েতপুরস্থ চেয়ারম্যানের অফিসে এই বিয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আমি ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করার সময় বলিয়ারপুরের টেকেরবাড়ি থেকে নাসিমাকে কুঁড়িয়ে পাই। তখন নাসিমার বষয় ছিল ৮ বছর। শিশু নাসিমা বাবা মায়ের নাম বলতে না পারায় চান্দুলিয়া এলাকার কোহিনুর বেগমের কাছে তার লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। আজকে নাসিমাকে সুপাত্রস্থ করতে পেরে নিজেকে সৌভাগ্যমান মনে হচ্ছে। আগের মত সবসময় তার ও তার পরিবারের খোজ খবর রাখবো বলেও জানান তিনি।

এদিকে পিতা মাতাহীন নাসিমা উপযুক্ত পাত্র পেয়ে আপ্লুত হয়ে চেয়ারম্যানের সমরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাসিমার বর শাহজালাল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার সোবহান আলীর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]